প্রবেশপত্র জালিয়াতি করার দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তিনি পিএসসির আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের প্রার্থী পিয়াল দে আকাশ প্রবেশপত্র পরিবর্তন বা টেম্পারিং করেছেন। এই অপরাধে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪-এর ১৬(১) ধারা অনুযায়ী তাঁকে অযোগ্য ঘোষণা করা হলো।