Lifestyle
শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত
ডায়াপার আর কত দিন? শিশুকে নিজে থেকে টয়লেট ব্যবহার শেখানো বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই—শিশুর শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপরই এই সময় নির্ভর করে।
লেখক লেখা:28K বার পড়া

ডায়াপার আর কত দিন? শিশুকে নিজে থেকে টয়লেট ব্যবহার শেখানো বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই—শিশুর শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপরই এই সময় নির্ভর করে।
সাধারণত দেড় থেকে তিন বছর বয়সের মধ্যে বেশির ভাগ শিশু টয়লেট ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে ওঠে। শিশু টানা দুই ঘণ্টা বা তার বেশি সময় ডায়াপার শুকনা রাখতে পারছে কি না, প্রস্রাব বা পায়খানার আগে মুখভঙ্গি বা আচরণ বদলে অস্বস্তি প্রকাশ করছে কি না, নিজে থেকে হাঁটতে-বসতে-দাঁড়াতে পারছে কি না, সহজ নির্দেশনা বুঝে সাড়া দিতে পারছে কি না এবং বড়দের টয়লেট ব্যবহার দেখে আগ্রহ দেখাচ্ছে কি না—এগুলো দেখে বোঝা যায় যে শুরু করার সময় হয়েছে।


