প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে ১১ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট দুজনকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে।
পদের নাম: ভেরিফিকেশন/ ইনভেস্টিগেশন অফিসার
পদসংখ্যা: ২
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও বা সমপদমর্যাদাধারী (বিমানবাহিনী ব্যতীত)।
গ্রেড ও বেতন স্কেল:(গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।