Lifestyle
কার্টুন ও মিম বানিয়ে ফেসবুকে দিয়ে ‘কোটি টাকার ব্যবসা’ করেছেন দুই ভাই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই নাজমুস শাহাদাত ভাবতে শুরু করেছিলেন, হাতখরচটা এবার নিজেকেই জোগাড় করতে হবে। বড় ভাই নাজমুস সাকিব তখন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র। দুই ভাই মিলে খুঁজতে থাকেন আয়ের
লেখক লেখা:30K বার পড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই নাজমুস শাহাদাত ভাবতে শুরু করেছিলেন, হাতখরচটা এবার নিজেকেই জোগাড় করতে হবে। বড় ভাই নাজমুস সাকিব তখন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র। দুই ভাই মিলে খুঁজতে থাকেন আয়ের পথ। তাঁদের বাড়ি কুমিল্লার লাকসামে।
শাহাদাত গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র। তাই এ ক্ষেত্রেই শুরুতে ক্যারিয়ার গড়তে চেয়েছেন। কাজও করেছেন কিছুদিন। কিন্তু মন টেকেনি। এরপর দুই ভাই ধীরে ধীরে অনলাইন ব্যবসার অলিগলিতে ঢুঁ মারতে শুরু করেন।


