এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী হয়তো ফল পাননি। তাঁরা চাইলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন।
এর আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়মও জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।