Lifestyle
এবার আপনিও হতে পারেন ফ্যাশন হাউসের মডেল, পাবেন মাসিক বেতন
কোনো ধরনের শর্ত ছাড়াই মডেল হওয়ার আবেদন করতে পারেন ‘ফেস অব টুয়েলভে’। নির্বাচিত ব্যক্তিদের জন্য থাকবে মাসিক বেতনের ব্যবস্থা।
লেখক জীবনযাপন ডেস্ক5K বার পড়া

কোনো ধরনের শর্ত ছাড়াই মডেল হওয়ার আবেদন করতে পারেন ‘ফেস অব টুয়েলভে’। নির্বাচিত ব্যক্তিদের জন্য থাকবে মাসিক বেতনের ব্যবস্থা।
বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের নির্দিষ্ট শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ করে দিয়েছে ‘ফেস অব টুয়েলভ’। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে নতুন মুখ খুঁজে নেওয়া হবে। নির্বাচিত ব্যক্তিরা ফ্যাশন হাউস টুয়েলভের লিড মডেল হিসেবে কাজের সুযোগ পাবেন।
টুয়েলভের চিফ অপারেটিং অফিসার (সিওও) মতিউর রহমান বলেন, ফ্যাশন ব্র্যান্ড হিসেবে তাঁরা এমন মানুষের মাধ্যমে পোশাক তুলে ধরতে চান, যাঁদের মধ্যে ক্রেতারা নিজেদের খুঁজে পাবেন। পোশাক দেখে ক্রেতাদের মনে যেন এ ধারণা তৈরি হয় যে এসব পোশাক তাঁরাও খুব সহজে পরতে পারবেন। নির্বাচিত মডেলদের সঙ্গে টুয়েলভের দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি হবে।


