থাইল্যান্ডের সীমান্তঘেঁষা মালয়েশিয়ার পাদাং বেসার থেকে তিতিওয়াংসা পর্বতমালা পেরিয়ে দক্ষিণ চীন সাগরের উপকূল ধরে সুংগাই রেংগিত। ১২ দিনে সাইকেলে ১ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রোমাঞ্চকর গল্প শোনাচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী
১৮ অক্টোবর। সকাল ১০টার দিকে সাইকেলে চড়ে বসলাম। ‘পাদাং বেসার ০ কিমি’ লেখা মাইলফলকের সামনে ছবি তুলে যাত্রা শুরু। সঙ্গী জুমন নিয়াজ। রাস্তায় প্রচুর সাইনবোর্ড চোখে পড়ছে যেখানে মালয়েশিয়ার পারলিস প্রদেশের পথে রাজপরিবারের সদস্যদের ছবি চোখে পড়ে। অন্য দেশের শাসনকর্তারা ‘সুলতান’ উপাধি ব্যবহার করলেও এ প্রদেশের প্রধান এখনো ‘রাজা’ উপাধি ব্যবহার করেন।