Lifestyle
এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ
এইচএসসি পরীক্ষায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বছর কলেজটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। ইংরেজি ভা
লেখক নিজস্ব প্রতিবেদক25K বার পড়া

এইচএসসি পরীক্ষায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বছর কলেজটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। অন্যদিকে মানবিক বিভাগে ৩১৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।


