আখরোট ও কাজুবাদাম দুটোই পুষ্টিকর বাদাম। এগুলো হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। তবে পুষ্টি উপাদান ও স্বাস্থ্যগত উপকারিতার দিক থেকে দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য আখরোট এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজুবাদাম কিছুটা সুবিধাজনক হতে পারে।
আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। বিশেষ করে আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ)। উদ্ভিজ্জ খাবারে পাওয়া এ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য প্রয়োজনীয়। প্রতি এক আউন্স (২৮ গ্রাম) আখরোটে প্রায় ২ দশমিক ৫৭ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।