১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছেন ছাত্রীরা। তবে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়ার দিক দিয়ে ছাত্রীরা পিছিয়ে আছে।
শনিবার বেলা ১১টার দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা দিয়েছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।