Lifestyle
এইচএসসিতে পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ–৫ এ পিছিয়ে
১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছেন ছাত্রীরা। তবে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়ার দিক দিয়ে ছাত্রীরা পিছিয়ে আছে।
লেখক বিশেষ প্রতিবেদক10K বার পড়া

১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছেন ছাত্রীরা। তবে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়ার দিক দিয়ে ছাত্রীরা পিছিয়ে আছে।
আজ শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা দিয়েছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।


