Lifestyle
প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে
সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন ১৬ বছর আগে। আশা ছিল, নিয়ম অনুযায়ী পদোন্নতি পেয়ে একদিন প্রধান শিক্ষক হবেন। কিন্তু সেই পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয়েছে ১৩ বছর। গত জুনে আইনি বাধা কাটলেও আদালতের রায়ের অনুলিপি পেত
লেখক গোলাম রব্বানী8K বার পড়া

সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন ১৬ বছর আগে। আশা ছিল, নিয়ম অনুযায়ী পদোন্নতি পেয়ে একদিন প্রধান শিক্ষক হবেন। কিন্তু সেই পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয়েছে ১৩ বছর। গত জুনে আইনি বাধা কাটলেও আদালতের রায়ের অনুলিপি পেতে লেগেছে প্রায় পাঁচ মাস। এখন শুনছেন, পদোন্নতির কাজ শুরু হচ্ছে। কিন্তু পদোন্নতির চিঠি কবে হাতে পাবেন, তা নিয়ে সংশয় কাটছে না।
রংপুর বিভাগের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষকের মতো দেশের হাজারো শিক্ষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। পদোন্নতি আটকে থাকায় তাঁরা শুধু পদমর্যাদা নয়, এর সঙ্গে যুক্ত আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন।


