Lifestyle
আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন
২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল আজ শনিবার, ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।
লেখক নিজস্ব প্রতিবেদক5K বার পড়া

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল আজ শনিবার, ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টায় আলিম পরীক্ষা ২০২৬-এর ফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। উল্লিখিত যেকোনো পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারবেন।


