Lifestyle
পকেটে মুঠোফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা
পুরুষদের অনেকেই প্যান্টের সামনের পকেটে ফোন রাখেন। দীর্ঘ সময় এভাবে ফোন বহন করলে পুরুষের প্রজননস্বাস্থ্যে কোনো প্রভাব পড়ে কি? চিকিৎসাবিজ্ঞানের গবেষণাই বা কী বলছে?
লেখক জীবনযাপন ডেস্ক10K বার পড়া

পুরুষদের অনেকেই প্যান্টের সামনের পকেটে ফোন রাখেন। দীর্ঘ সময় এভাবে ফোন বহন করলে পুরুষের প্রজননস্বাস্থ্যে কোনো প্রভাব পড়ে কি? চিকিৎসাবিজ্ঞানের গবেষণাই বা কী বলছে?
মুঠোফোন ছাড়া এ সময়ে একটি মুহূর্ত কল্পনা করা কঠিন। চাকরি, যোগাযোগ, ইন্টারনেট, দরকারি তথ্য কিংবা ব্যাংকিং লেনদেন—বলতে গেলে ফোন ছাড়া আমরা অচল। পুরুষেরা সাধারণত প্যান্টের সামনের পকেটে মুঠোফোন বহন করেন। এতে প্রজননস্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা।
ভারতের ডেম হেলথের প্রতিষ্ঠাতা এবং রিনিউ হেলথ কেয়ারের স্ত্রীরোগ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব আগরওয়াল জানান, এ বিষয়ে আতঙ্ক ছড়ানো যেমন ঠিক নয়, তেমনি একেবারে উড়িয়ে দেওয়াও উচিত নয়। বরং গবেষণার ফলাফলের ভিত্তিতে বিষয়টি সূক্ষ্মভাবে বোঝা জরুরি।