Lifestyle
বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল
অনেক সময় পেঁপে কিনতে গেলে বাইরে থেকে দেখতে পাকা মনে হলেও ভেতরে মিষ্টি না হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে বাজারে গিয়ে ভালোভাবে দেখেশুনে পেঁপে কিনলে ঠকার আশঙ্কা অনেকটাই কমে যায়। জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল।
লেখক এম এ হান্নান21K বার পড়া

অনেক সময় পেঁপে কিনতে গেলে বাইরে থেকে দেখতে পাকা মনে হলেও ভেতরে মিষ্টি না হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে বাজারে গিয়ে ভালোভাবে দেখেশুনে পেঁপে কিনলে ঠকার আশঙ্কা অনেকটাই কমে যায়। জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল।
পুষ্টিগুণে ভরপুর ফল পেঁপে। বছরজুড়েই বাজারে মিলে বারোমাসি এই ফল। পেটের সমস্যা দূর করা থেকে শুরু করে ত্বক ভালো রাখা—সব ক্ষেত্রেই পেঁপের জুড়ি নেই। রোগীর পথ্য হিসেবেও এটি বেশ জনপ্রিয়। অন্য ফলের তুলনায় দামও অপেক্ষাকৃত কম। তবে বাজার থেকে কিনে আনা পেঁপেটি যদি পানসে হয়, তবে হতাশ হতে হয়।


