Lifestyle
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিষয়ে ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের আগামী ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি ২৬ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ
লেখক নিজস্ব প্রতিবেদক17K বার পড়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের আগামী ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি ২৬ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর (শনিবার) অনুষ্ঠেয় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাটি ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১টায় অনুষ্ঠিত হবে।


