শিশুর খতনায় পুরোপুরি অজ্ঞান করা কি জরুরি
অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকে—খতনা করানোর সময় শিশুকে কি পুরোপুরি অজ্ঞান করতে হয়, নাকি শুধু অপারেশনের স্থানে লোকাল অ্যানেসথেসিয়া দিলেই চলে?

অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকে—খতনা করানোর সময় শিশুকে কি পুরোপুরি অজ্ঞান করতে হয়, নাকি শুধু অপারেশনের স্থানে লোকাল অ্যানেসথেসিয়া দিলেই চলে?

খতনার আগে শিশুর বা রোগীর পূর্ণাঙ্গ শারীরিক অবস্থা মূল্যায়ন করতে হবে। জন্মগত লিঙ্গের অস্বাভাবিকতা, রক্তক্ষরণজনিত রোগ, ওষুধে অ্যালার্জি, চলমান সংক্রমণ অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ অসুস্থতা থাকলে তা চিকিৎসককে জানাতে হবে। কিছু জন্মগত অস্বাভাবিকতার ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে খতনা না করে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন হতে পারে।
প্রশিক্ষিত চিকিৎসক ও উপযুক্ত চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে হবে। লোকাল অ্যানেসথেসিয়া ব্যবহারের সময় রোগীর ওজন ও শারীরিক অবস্থা অনুযায়ী নিরাপদ ওষুধ নির্বাচন ও সর্বোচ্চ অনুমোদিত মাত্রা মেনে চলা জরুরি। ব্যবহৃত ওষুধের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলার প্রস্তুতিও থাকতে হবে।
জীবাণুমুক্ত যন্ত্রপাতি, পরিষ্কার পরিবেশ ও সঠিক অস্ত্রোপচার পদ্ধতি অনুসরণ করতে হবে। জেনারেল অ্যানেসথেসিয়া বা সেডেশন প্রয়োজন হলে যথাযথ মনিটরিং, অক্সিজেন, শ্বাসনালি ব্যবস্থাপনা এবং জরুরি পুনরুজ্জীবন সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে। জেনারেল অ্যানেসথেসিয়ার আগে বেশ কয়েক ঘণ্টা না খেয়ে থাকা সংক্রান্ত নির্দেশনাও অ্যানেসথেসিয়া টিমের পরামর্শ অনুযায়ী অনুসরণ করতে হবে।
খতনার পর অতিরিক্ত রক্তপাত, জ্বর, পুঁজ, ব্যথা বা ফোলা ক্রমে বেড়ে যাওয়া কিংবা প্রস্রাব করতে অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শেয়ার