Lifestyle
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Which Career is Right for You? A Roadmap’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে পুরোন
লেখক বিজ্ঞপ্তি12K বার পড়া

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Which Career is Right for You? A Roadmap’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আমরা সকলেই একটি রচনা পড়ে এসেছি জীবনের লক্ষ্য (এইম ইন লাইফ)। প্রকৃতপক্ষে লক্ষ্যহীন জীবন হলো হাল ছাড়া নৌকার মতো। এখন তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের সবচেয়ে উত্তম সময়। জীবনের লক্ষ্য নির্ধারণে কোনটা ছোট বা বড় পেশা তা না ভেবে তোমাদের কার জন্য কোন পেশা উপযুক্ত, সেটার ওপর গুরুত্ব দিতে হবে। উপযুক্ত পেশা নির্বাচন করে তা অর্জনে কঠোর অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে। একাডেমিক পড়া শেষ করে অলস সময় না কাটিয়ে কাঙ্ক্ষিত পেশার জন্য বিশেষ পারদর্শিতা অর্জন করতে হবে। তবেই তোমরা জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে।’


