Lifestyle
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনিসুর
লেখক প্রতিবেদক14K বার পড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মাহমুদ হাসান শাহকে ডরমিটরি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁদের প্রত্যেককে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।


