Lifestyle
ব্র্যাক কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচারে ভর্তির সুযোগ
সম্ভাবনাময় পেশা কৃষিপ্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তুলতে ব্র্যাক কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার’ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
লেখক জাহিদ হোসাইন খান23K বার পড়া

সম্ভাবনাময় পেশা কৃষিপ্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তুলতে ব্র্যাক কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার’ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত (প্রতিষ্ঠানের কোড: ২০৪৫৬, ইআইআইএন: ১৪০৪৮৬) এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষিশিক্ষা প্রদানের পাশাপাশি সমৃদ্ধ ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ নিশ্চিত করা হচ্ছে। আবেদনের নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবর। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ফেসবুকে এক পোস্টে ভর্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেন।


