Lifestyle
মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব হলো ৪টি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
লেখক লেখা:13K বার পড়া

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়–৫ ∎ বিস্তৃত প্রশ্ন
প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কীভাবে বাংলাদেশের বিজয় অর্জিত হয়?
উত্তর: মুক্তিবাহিনীর বহুমুখী আক্রমণে পাকিস্তানি বাহিনী দুর্বল হতে থাকে। অক্টোবর-নভেম্বর মাস থেকেই অনেক অঞ্চল মুক্ত হতে থাকে।
২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বিমানবাহিনী ভারতে বোমা হামলা করে। জবাবে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও বিমান হামলা চালায়। ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ১০ মিনিটে জেনারেল নিয়াজি ৯৩ হাজার সৈন্য নিয়ে যৌথ বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয় এবং ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আমাদের বিজয় অর্জিত হয়।


