প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন
∎ অধ্যায়–৭
প্রশ্ন: বাড়িতে বা আশপাশে যেকোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলোর ব্যবহার লেখো।
উত্তর:
বাড়িতে ব্যবহৃত দুটি সরল যন্ত্র হলো কাঁচি ও ছুরি। কাঁচি ব্যবহার করা হয় কাপড় বা কাগজ কাটার জন্য এবং ছুরি ব্যবহার করা হয় শাকসবজি বা ফলমূল কাটার কাজে।
প্রশ্ন: যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকত, তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো?
উত্তর:
পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকলে কোনো বস্তুই মাটির ওপর স্থির থাকত না এবং সবকিছু মহাশূন্যে ভেসে বেড়াত। আমরা হাঁটাহাঁটি করতে পারতাম না এবং বায়ুমণ্ডল না থাকায় আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ত। পৃথিবী প্রতিটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে বলেই আমরা সব জিনিস মাটিতে পড়তে দেখি।