Lifestyle
ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী
আমেরিকানরা ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহারে পুরোপুরি মেতে উঠেছে, আর এর ফলে এটি ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে।
লেখক বিবিসি9K বার পড়া

আমেরিকানরা ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহারে পুরোপুরি মেতে উঠেছে, আর এর ফলে এটি ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে।
ডিকশনারি ডটকম বিবৃতিতে বলেছে, ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ হলো ‘ম্যাক্সিং’। শব্দটি একাই ব্যবহার করা যায় অথবা যেকোনো শব্দের শেষে জুড়ে দিয়ে বোঝানো যায় যে আপনি কোনো কিছুকে যথাসম্ভব সেরা করে তুলছেন। সহজ ভাষায় কোনো কিছুকে সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া।
ডিকশনারি মিডিয়া গ্রুপের লেক্সিকোগ্রাফি বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, ‘ম্যাক্সিং হলো এমন এক সংস্কৃতির ভাষাগত প্রকাশ, যা সবকিছু থেকে সর্বোচ্চটা আদায় করার ব্যাপারে ক্রমেই বেশি আগ্রহী হয়ে উঠছে।’


