Lifestyle
৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ সিনিয়র অফিসার, প্রিলিমিনারির তারিখ ঘোষণা
ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লেখক নিজস্ব প্রতিবেদক7K বার পড়া

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯০৩ জন নিয়োগের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


