চীনে নিজের প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতের কষ্টের কথা ভেবে কয়েকজন কর্মীকে নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক রেস্তোরাঁমালিক। চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন মা ইয়ানলি। তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা বৈদ্যুতিক স্কুটারে কাজে যাতায়াত করেন। শীত, বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ায় তাঁদের ভোগান্তি দেখে তিনি এই উদ্যোগ নেন।
বৈঠকের কথা বলে শোরুমে নিয়ে যান কর্মীদের—