ভালো চাকরি পাওয়া, নিজের ব্যবসা শুরু করা কিংবা বিদেশে উচ্চশিক্ষার পথ খোঁজা, তরুণদের এমন নানা স্বপ্ন পূরণে এআই-কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই বিয়ন্ড: ইয়ুথ সামিট ২০২৬’ (AI & Beyond: Youth Summit 2026)। গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) জেসিআই ঢাকা ফাউন্ডার্স আয়োজিত এই সামিটে অংশ নেন ৩৩০ জনেরও বেশি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ পেশাজীবী।
জেসিআই ঢাকা ফাউন্ডার্সের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট আফসানা দিয়ার নেতৃত্বে আয়োজিত এ সামিটের মূল লক্ষ্য ছিল এআইকে শুধু আলোচনার বিষয় না রেখে তরুণদের হাতে কাজের হাতিয়ার হিসেবে তুলে দেওয়া। তাই পুরো আয়োজনটি সাজানো হয় হাতে-কলমে শেখার সেশন আর বাস্তব অভিজ্ঞতানির্ভর আলোচনার মাধ্যমে।