সুস্থ ও সতেজ ত্বকের জন্য অনেক উপকরণের দরকার নেই। শীত হোক বা গ্রীষ্ম, বছরজুড়েই মূলত চারটি প্রাথমিক ধাপ, অর্থাৎ ‘সি-টি-এম-এল’ নিয়ম মেনে চলাই যথেষ্ট।
ত্বকের টানই জানান দিচ্ছে শীত আসছে। সিরাম, অ্যাম্পুল, পেট্রোলিয়াম জেলি, ভারী ময়েশ্চারাইজার, জলপাই তেল বা বাদাম তেল ব্যবহার করে যেভাবে হোক রুক্ষতা থেকে ত্বককে বাঁচাতে হবে।
তবে একগাদা পণ্য নয়, আজকাল রূপচর্চার দুনিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘স্কিনিমালিজম’ বা পরিমিত রূপচর্চা। অতিরিক্ত উপকরণের ভিড়ে না গিয়ে খুব কম সামগ্রীতে ত্বকের মৌলিক চাহিদা মেটানোই এ ধারার মূল ধারণা।