ঋতু পরিবর্তনের এই সময়টা ছাদবাগানের জন্য যেন এক ‘রিসেট বাটন’ হিসেবে কাজ করে। বিশেষ এই সময়ে সঠিক নিয়ম মেনে মাটি, চারা ও গাছের যত্ন নিলে শীতজুড়ে টাটকা শাকসবজি ও রঙিন ফুলে ভর্তি থাকবে ছাদবাগান
যাঁরা নতুন করে ছাদবাগান শুরু করতে চান কিংবা পুরোনো বাগানকে শীতের উপযোগী করে সাজাতে চান, তাঁদের এখনই ‘মাঠে’ নেমে পড়া উচিত। জেনে নেওয়া যাক, শীতকালীন ছাদবাগানের প্রস্তুতি ও পরিচর্যার পূর্ণাঙ্গ নির্দেশিকা। এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন ঢাকার আসাদ গেটে অবস্থিত ফলবীথি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান।