২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা বাংলা ১ম পত্রের পাঠ্যসূচিতে কী কী পড়বেন, তা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতে ২৪ জন কবি–সাহিত্যিকের সাহিত্যকর্ম অনুসরণ করতে হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন পাঠ্যসূচিতে ১২টি করে গদ্য ও পদ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া একটি উপন্যাস ও একটি নাটকও রয়েছে।