কিছু সম্পর্ক ‘শেষ হয়েও হয় না শেষ’। কথাবার্তা বন্ধ হয়ে যায়, যোগাযোগের পথ মুছে যায়, পুরোনো ছবিগুলো আর্কাইভে চলে যায়; তবু মনের ভেতর কোথাও একটা দরজা খোলা থাকে। সময় পেরিয়ে কখনো অজান্তে সেই দরজার সামনে দাঁড়িয়ে মনে হয়, আবার কি শুরু করা যায়?
প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা অস্বাভাবিক নয়। পরিচিত একজন ব্যক্তির কাছে ফিরে যাওয়ার মধ্যে একধরনের স্বস্তি আছে। তাঁর সঙ্গে জীবনের অনেকটা পথ ইতিমধ্যেই হেঁটেছেন। তাই তাঁকে নতুন করে নিজেকে বোঝাতে হয় না, নিজের অভ্যাস, ভয়, দুর্বলতা কিংবা আনন্দের জায়গাগুলোও ব্যাখ্যা করতে হয় না। কিন্তু পরিচিত বলেই কি সেই সম্পর্ক আবার নিরাপদ হবে?