ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য কয়েকটি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক এবং সৌদি নাগরিকেরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
যাঁরা ২০২৫ সালের ১৪ আগস্টের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই। বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।