Lifestyle
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ
২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকে মুদ্রণজনিত ত্রুটি থাকায় মাঠপর্যায়ে সরবরাহ করা বইগুলো সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও
লেখক বাসস8K বার পড়া
২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকে মুদ্রণজনিত ত্রুটি থাকায় মাঠপর্যায়ে সরবরাহ করা বইগুলো সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চিঠির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, এনসিটিবি ২৪ অক্টোবরের পত্রের মর্মানুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির সরবরাহ করা ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকটিতে মুদ্রণজনিত ত্রুটি থাকায় তা আবার সংশোধন করা প্রয়োজন।


