Lifestyle
৫১তম বিসিএসে ৫ হাজার পদে আবেদন ছাড়াল ৪১ হাজার
৫১তম বিসিএসে (বিশেষ) পাঁচ হাজার পদের বিপরীতে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিসিএসে আবেদন করার সুযোগ রয়েছে। তবে মোট কত প্রার্থী চূড়ান্তভাবে আবেদন করেছেন, তা জানার জন্
লেখক নিজস্ব প্রতিবেদক14K বার পড়া

৫১তম বিসিএসে (বিশেষ) পাঁচ হাজার পদের বিপরীতে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিসিএসে আবেদন করার সুযোগ রয়েছে। তবে মোট কত প্রার্থী চূড়ান্তভাবে আবেদন করেছেন, তা জানার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পিএসসি সূত্রে জানা গেছে, আজ আবেদন করার সময় শেষ হলেও প্রার্থীদের ফি জমা দেওয়ার জন্য ২৮ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় থাকছে। কারণ, নিয়ম অনুযায়ী ফি জমা না দিলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। শেষ পর্যন্ত যত প্রার্থী নির্ধারিত ফি জমা দেবেন, প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে কেবল তাঁরাই প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।


