Lifestyle
পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ৩৬ থেকে বিভিন্ন বিসিএসে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধান
লেখক নিজস্ব প্রতিবেদক26K বার পড়া

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জারির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ৩৬ থেকে বিভিন্ন বিসিএসে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।
পদবঞ্চিত প্রভাষক পরিষদের ব্যানারে শতাধিক শিক্ষক উপস্থিত অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকেরা জানিয়েছেন, পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।


