Lifestyle
বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম নাফিস এখন কাজ করছেন ব্লুমবার্গে
২০১২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন নাফিস ইরতিজা। এরপর বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক শেষ করে সেখানেই চার বছর শিক্ষকতা করেছেন। ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য
লেখক ফুয়াদ পাবলো20K বার পড়া

২০১২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন নাফিস ইরতিজা। এরপর বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক শেষ করে সেখানেই চার বছর শিক্ষকতা করেছেন। ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ২০২৬ সালে পিএইচডি শেষ করে এখন আর্থিক ও প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ব্লুমবার্গে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। বুয়েটের শিক্ষকতার চাকরি থেকেও আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন তিনি।
ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার খবরটি পেয়েছিলেন এক ভোরে। তখন বুয়েটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশের আগে দেয়ালে টাঙিয়ে দেওয়া হতো। ময়মনসিংহে থাকায় ফলাফল দেখার সুযোগ ছিল না তাঁর। দিনটা স্মরণ করে নাফিস বলেন, ‘কোচিংয়ের এক ভাইয়ার মাধ্যমে খবরটা পাই। তিনি তখন বুয়েটের স্টুডেন্ট ছিলেন। প্রথমে ভেবেছিলাম হয়তো মজা করছেন! তারপর আরও কয়েক জায়গা থেকে শোনার পর শিওর হই।’


