বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৫
∎ আমাদের মুক্তিযুদ্ধ
প্রশ্ন: পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের ওপর কী ধরনের বৈষম্যমূলক আচরণ করত?
উত্তর: পাকিস্তান সৃষ্টির পর থেকে শাসক গোষ্ঠী বাঙালিদের ওপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে।
প্রথমেই তারা বাংলা ভাষার ওপর আঘাত করে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি তার প্রতিবাদ জানায়। এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়।