Lifestyle
খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?
কেউ কেউ খাবার খাওয়ার সময় বা খাওয়ার পর অতিরিক্ত ঘামেন। মুখ ও গলায় বেশি ঘাম হতে পারে। এমনকি খাবারের গন্ধ পেলেও কারও কারও ঘাম শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় ‘গাস্টেটরি সোয়েটিং’।
লেখক ডা. নাজমুল হক21K বার পড়া

কেউ কেউ খাবার খাওয়ার সময় বা খাওয়ার পর অতিরিক্ত ঘামেন। মুখ ও গলায় বেশি ঘাম হতে পারে। এমনকি খাবারের গন্ধ পেলেও কারও কারও ঘাম শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় ‘গাস্টেটরি সোয়েটিং’।
খাওয়ার সময় অতিরিক্ত ঘামের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন ঝাল খাবার খেলে অনেকের স্বাভাবিক ঘাম হয়। তবে ঝাল না খেলেও খাবার খাওয়ার সময় বা খাবারের গন্ধ পেলেই অতিরিক্ত ঘাম হলে এর পেছনে শারীরিক কোনো সমস্যা থাকতে পারে। আমাদের শরীরের ঘাম নিয়ন্ত্রণ করে একধরনের স্নায়ু, যাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র। ডায়াবেটিসের কারণে অটোনমিক নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে এ সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিনের ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা ও কিডনি রোগের ক্ষেত্রেও এমন হতে পারে।


