বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় সব ক্যাডারের ডিপিসি বসেছে, পদোন্নতির জিও হয়েছে। কোনো ক্যাডারে একাধিক টায়ারে পদোন্নতি হয়েছে, কোনো কোনো ক্যাডারে রেকর্ডসংখ্যক সুপারনিউমারি পদ সৃজন হয়েছে; শুধু ভাগ্য দেবতা সহায় হননি শিক্ষা ক্যাডারে। চলতি বছর ৩০ জুন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ২৪ থেকে ৩৮তম ব্যাচ পর্যন্ত যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি, প্রয়োজনীয় ক্ষেত্রে ভূতাপেক্ষ পদোন্নতি এবং পদস্বল্পতা নিরসনে সুপারনিউমারারি পদ সৃষ্টির দাবি জানানো হয়।