Lifestyle
আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০, পরীক্ষা ১৩ নভেম্বর
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞ
লেখক নিজস্ব প্রতিবেদক13K বার পড়া

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৭ অক্টোবর ২০২৬ থেকে আবেদন শুরু হবে। আবেদন ফি ৮০০ টাকা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ অক্টোবর ২০২৬ থেকে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পরদিন (৭ নভেম্বর ২০২৬) একই সময় পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ৯ ও ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পর্যন্ত।


