Lifestyle
ডেঙ্গুর বদলে যাওয়া চেহারা, ঝুঁকি কী
ডেঙ্গুর গুরুতর পর্যায়ে রক্তনালির ভেতর থেকে তরল বা প্লাজমা আশপাশের টিস্যুতে বেরিয়ে আসে। একে বলা হয় ‘প্লাজমা লিকেজ’। বেশি প্লাজমা লিকেজ হলে রক্তসঞ্চালন কমে যায় এবং দ্রুত রক্তচাপ নেমে যেতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে রোগী
লেখক লেখা:22K বার পড়া

ডেঙ্গুর গুরুতর পর্যায়ে রক্তনালির ভেতর থেকে তরল বা প্লাজমা আশপাশের টিস্যুতে বেরিয়ে আসে। একে বলা হয় ‘প্লাজমা লিকেজ’। বেশি প্লাজমা লিকেজ হলে রক্তসঞ্চালন কমে যায় এবং দ্রুত রক্তচাপ নেমে যেতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে রোগী শকে চলে যেতে পারেন।
শক হলে মস্তিষ্ক, কিডনি, লিভার, হৃদ্যন্ত্রসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় না। তখন মৃত্যুঝুঁকি বেড়ে যায়।
জ্বর চলে যাওয়া সুস্থ হওয়ার লক্ষণ নয়। ডেঙ্গুর ‘ক্রিটিক্যাল ফেজ’ জ্বর কমার সময়ই শুরু হয়—সাধারণত অসুস্থতার তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে। তীব্র পেটব্যথা, বারবার বমি, অস্বাভাবিক দুর্বলতা বা অস্থিরতা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, রক্তপাত, শ্বাসকষ্ট, অত্যধিক তৃষ্ণা কিংবা প্রস্রাব কমে যাওয়া বিপৎসংকেত হতে পারে।


