কিছু কিছু বয়স্ক মানুষ তাঁদের নাতি-নাতনিকে ৬০-৭০ বছরের পুরোনো ঘটনা দিব্যি নিখুঁতভাবে বলে যান। এদিকে তাঁর চেয়ে কম বয়সী অনেকে আবার আগের দিন দুপুরে কী খেয়েছেন, সেটিই মনে করতে পারেন না। কিছু কিছু বয়স্ক মানুষের স্মৃতিশক্তি কেন এত ভালো?
বয়স ৮০ পেরোলেও যাঁদের স্মৃতিশক্তি তরুণদের মতোই ভালো, তাঁদের নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষকেরা। এই ব্যক্তিদের বলা হচ্ছে ‘সুপারএজারস’।