কেন ঠোঁটের নিজস্ব রং হারিয়ে যায় এবং কীভাবেই বা ঘরোয়া উপায়ে সেই সজীবতা ফিরিয়ে আনা সম্ভব।
অনেকেরই ধারণা, ঠোঁটের কালচে ভাব শুধুই বংশগত বা জিনগত কারণে ঘটে থাকে। তবে বাস্তবতা হলো, জিনগত কারণের চেয়ে আমাদের দৈনন্দিন অসচেতনতা ও অযত্নের ফলেই ঠোঁটের রং বেশি গাঢ় ও কালচে হয়ে যায়। কেন ঠোঁটের নিজস্ব রং হারিয়ে যায় এবং কীভাবে ঘরোয়া উপায়ে সেই সজীবতা ফিরিয়ে আনা সম্ভব, এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি। লিখেছেন আনিকা তায়্যিবা।
শারমিন কচির মতে, আমাদের মুখমণ্ডলের ত্বকের চেয়ে ঠোঁটের নিজস্ব পিগমেন্ট বা প্রাকৃতিক রং সাধারণত কিছুটা গাঢ় হয়ে থাকে। যেমন: ফরসা ত্বকে ঠোঁটের রং সামান্য গোলাপি বা হালকা বাদামি আভাযুক্ত হওয়াই স্বাভাবিক। কিন্তু নানা প্রতিকূল কারণে যখন এই রং আরও গাঢ় ও ট্যানড হয়ে যায়, তখনই তা কালচে দেখায়। এর মূল কারণগুলো হলো—