বাংলাদেশের তরুণ গ্র্যাজুয়েট ও উদীয়মান গবেষকদের জন্য জাতীয় সংসদীয় ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং নীতিনির্ধারণী গবেষণায় সরাসরি যুক্ত হওয়ার এক ব্যতিক্রমী সুযোগ তৈরি হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১৬ ‘শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান’ বাস্তবায়নের ধারাবাহিকতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় যৌথভাবে পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ প্রোগ্রামে আবেদন গ্রহণ করা হচ্ছে।