Lifestyle
জানেন কি, পৃথিবীতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা কত?
বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি মানুষ এখন কোনো না কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। বিশ্বজুড়ে এই ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৯ কোটিতে। একজন নিয়মিত ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ছয়টির বেশি ভিন্ন ভিন্ন সা
লেখক লেখা:30K বার পড়া

বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি মানুষ এখন কোনো না কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। বিশ্বজুড়ে এই ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৯ কোটিতে। একজন নিয়মিত ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ছয়টির বেশি ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকছেন। মার্কিন সাময়িকী ‘ফোর্বস’–এর ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্ম ‘ফোর্বস অ্যাডভাইজার’-এর এক বিশ্লেষণী প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একজন ব্যক্তি গড়ে সপ্তাহে ১৮ ঘণ্টা ৩৬ মিনিট সময় কাটাচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সে হিসাবে দৈনিক ব্যয় হচ্ছে প্রায় ২ ঘণ্টা ৩৯ মিনিট। বিশ্বের মোট জনসংখ্যার এই ব্যয় করা সময়কে একত্র করলে দেখা যায়, প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমেই চলে যাচ্ছে ১ হাজার ৫০০ কোটি (১৫ বিলিয়ন) ঘণ্টার বেশি সময়।


