হাঁটুর ব্যথা বর্তমানে শুধু বয়স্কদের সমস্যা নয়। অস্টিওআর্থ্রাইটিসের কারণে অনেক মানুষ হাঁটা, সিঁড়ি ভাঙা কিংবা দৈনন্দিন কাজকর্মে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ওষুধ, ফিজিওথেরাপি ও বিভিন্ন ধরনের ইনজেকশন চিকিৎসার পরও যখন ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তখন হাঁটু প্রতিস্থাপনের কথা বলা হয়। তবে নির্বাচিত কিছু রোগীর জন্য অস্ত্রোপচারের আগে বা বিকল্প হিসেবে একটি ব্যথা নিয়ন্ত্রণপদ্ধতি হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন (আরএফএ)।
রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন পদ্ধতিতে বিশেষ সুচের মাধ্যমে হাঁটুর ব্যথা বহনকারী নির্দিষ্ট স্নায়ুর কাছে পৌঁছে নিয়ন্ত্রিত রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়।