Lifestyle
আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ
কাগজে-কলমে আপনার বয়স ৩০, ৪০ কিংবা ৫০। কিন্তু শরীরের বয়স কি আদতে ততটাই? বিজ্ঞানীরা এখন জন্মগত বয়সের পাশাপাশি ‘বায়োলজিক্যাল এজ’ বা জৈবিক বয়সকেও গুরুত্ব দিচ্ছেন। শরীরের কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ কতটা ভালোভাবে কাজ করছে, তা
লেখক জীবনযাপন ডেস্ক7K বার পড়া

কাগজে-কলমে আপনার বয়স ৩০, ৪০ কিংবা ৫০। কিন্তু শরীরের বয়স কি আদতে ততটাই? বিজ্ঞানীরা এখন জন্মগত বয়সের পাশাপাশি ‘বায়োলজিক্যাল এজ’ বা জৈবিক বয়সকেও গুরুত্ব দিচ্ছেন। শরীরের কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ কতটা ভালোভাবে কাজ করছে, তার ওপর ভিত্তি করে এই বয়সের ধারণা করা হয়। কিছু লক্ষণ ইঙ্গিত দিতে পারে, শরীর প্রত্যাশার চেয়ে দ্রুত বুড়িয়ে যাচ্ছে। তবে জীবনযাপনে পরিবর্তন এনে এই প্রক্রিয়া ধীর করা সম্ভব হতে পারে।
আগের মতো সহজে শক্ত ঢাকনা খুলতে পারছেন না? ভারী ব্যাগ বহন করতেও কষ্ট হচ্ছে? এর পেছনে ‘হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ’ বা হাতের আঁকড়ে ধরার শক্তি কমে যাওয়া একটি কারণ হতে পারে। হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ সুস্থভাবে বয়স বাড়ার গুরুত্বপূর্ণ সূচক। হাত ও কনুইয়ের পেশি শক্ত রাখতে নিয়মিত ব্যায়াম বা বিশেষ বল চেপে ধরার মতো সহজ অনুশীলন উপকারী হতে পারে।


