Lifestyle
সুপারফুড বলে কি আসলে কিছু আছে
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক খাবারকে সুপারফুড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর মধ্যে আছে চিয়াসিড, ওটস, গ্রিন টি, মধু, কালিজিরা, স্যামন মাছ কিংবা অ্যাভোকাডো বা বেরি। এসব খাবারে থাকা বিশেষ পুষ্টি উপাদান শরীরের জন্য হয়তো উপকা
লেখক লাজিনা ইসলাম চৌধুরী20K বার পড়া

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক খাবারকে সুপারফুড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর মধ্যে আছে চিয়াসিড, ওটস, গ্রিন টি, মধু, কালিজিরা, স্যামন মাছ কিংবা অ্যাভোকাডো বা বেরি। এসব খাবারে থাকা বিশেষ পুষ্টি উপাদান শরীরের জন্য হয়তো উপকারী। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি ‘সুপারফুড’ বলে কিছু আছে?
সুপারফুড শব্দটির কোনো বৈজ্ঞানিক সংজ্ঞা নেই। সাধারণত যেসব খাবারে প্রচুর ভিটামিন, খনিজ, অ্যান্টি–অক্সিডেন্ট আঁশ বা ফাইবার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, সেগুলোকে এই নামে প্রচার করা হয়।
তবে কোনো একটি নির্দিষ্ট খাবার খেলেই সুস্থতা নিশ্চিত হবে, এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।


