Lifestyle
যে ৫ ধরনের ডেটিং অভ্যাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জেন–জি
এক প্রজন্মের ব্যবধানেই বদলে গেছে প্রেম ও সম্পর্কের ধরন। সম্পর্কের অর্থ কী, সম্পর্কে তিনি অন্য মানুষটির কাছে আদতে কী চান—এসব প্রশ্নের উত্তর শুরুতেই জেনে নিতে চান তাঁরা। সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকলে অনেকে সরে আসতেও দ
লেখক জীবনযাপন ডেস্ক11K বার পড়া

এক প্রজন্মের ব্যবধানেই বদলে গেছে প্রেম ও সম্পর্কের ধরন। সম্পর্কের অর্থ কী, সম্পর্কে তিনি অন্য মানুষটির কাছে আদতে কী চান—এসব প্রশ্নের উত্তর শুরুতেই জেনে নিতে চান তাঁরা। সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকলে অনেকে সরে আসতেও দ্বিধা করেন না। পুরোনো ডেটিং অভ্যাসের অনেক কিছুকেই জেন–জি বাতিল ঘোষণা করে দিয়েছে। আর সম্পর্ক বিশেষজ্ঞরা এসব লক্ষণকে দেখছেন ইতিবাচক হিসেবে। জেনে নেওয়া যাক কী সেসব।
কাউকে পছন্দ করলেও ইচ্ছা করে কয়েক ঘণ্টা পর মেসেজের উত্তর দেওয়া, নিজের আগ্রহ লুকিয়ে রাখা কিংবা সব সময় অন্যজনের উদ্যোগের অপেক্ষায় থাকা—একসময় ডেটিংয়ের পরিচিত কৌশল ছিল এসব।


