ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ২৬ অক্টোবরের মধ্যে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না।