ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে পড়াশোনার পাশাপাশি কাজ করা তরুণদের হারে বড় পার্থক্য রয়েছে। কোনো কোনো দেশে শিক্ষার্থীদের একটি বড় অংশ পড়াশোনার সঙ্গে চাকরি বা অন্য কোনো কাজে যুক্ত থাকলেও, কিছু দেশে এই হার খুবই কম।
পড়াশোনার পাশাপাশি কাজ করার অন্যতম প্রধান কারণ আর্থিক প্রয়োজন। তবে শিক্ষার্থীদের কাজ করার পেছনে অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর মতো কারণও রয়েছে।